• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

দুপুরে জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল।

সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকেও রোগীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন।