জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ১৮:০৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন,
“দেশ গড়তে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। অচিরেই তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারাদেশের জন্যই পরিকল্পনা দরকার।”
তিনি আরও বলেন,
“ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে মাফিয়াতন্ত্র এখনো শেষ হয়নি। আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। আন্দোলনের ইতিহাস ও শহীদদের ত্যাগ ভুলে গেলে চলবে না।”
কবর জিয়ারত ও শ্রদ্ধা
‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সেখানে দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—
এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মো. আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলম নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পদযাত্রাটি সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশে রওনা হয়।