• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ
দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা
সংবাদটি শেয়ার করুন....

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা। আগামী দিনগুলোতে জনগণকে সাথে নিয়ে এই পথচলা আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
আজ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়শই আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে এ অঞ্চলের মানুষদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সেই সংকটকালে মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখতে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় উপকূলবাসীর পাশে আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।