• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১৫:৩২ অপরাহ্ণ
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।