• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ধানের শীষের বিজয় হবে: লক্ষ্মীপুরে এ্যানি

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
নির্বাচনে ধানের শীষের বিজয় হবে: লক্ষ্মীপুরে এ্যানি
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করবে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার (প্রতীক পাওয়ার পর) নির্বাচনি প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ছাত্র, যুবক ও তরুণ সমাজ তার সঙ্গে রয়েছে এবং তারা অত্যন্ত উজ্জীবিত। দীর্ঘদিন ধরে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিল, এখন তরুণ ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোট দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আর আমাদের মাঝে নেই, তাই তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন সকলের। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বর্তমানে ঘরে ঘরে ধানের শীষের জোয়ার বইছে এবং এ জোয়ার অব্যাহত থাকবে। তিনি বাড়ি বাড়ি গিয়ে মা-বোন ও মুরব্বিদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং গ্রামবাংলার মানুষের পাশে থাকবেন তারেক রহমান—এমন আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...