প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০০:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান তারিখ ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর ধার্য করা হয়েছে এবং ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়ন শেষে পরবর্তী সময়ে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে।