
বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেড (BRECL)-এর ২০২৫–২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন বোর্ড কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ক্লাবের পরিচালনা পর্ষদের জন্য ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন, যারা আগামী মেয়াদে রিয়েল এস্টেট, নির্মাণ খাত এবং সংশ্লিষ্ট সকল ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প—যার মধ্যে সিমেন্ট, রড, ইট, বালি, টাইলস, সিরামিক, বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী, প্রকৌশল সেবা, স্থাপত্য, ডেভেলপমেন্ট ও অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত—এই সব খাতের উন্নয়নে নেতৃত্ব প্রদান করবেন।
নির্বাচিত পদাধিকারীরা (২০২৫–২০২৬):
সভাপতি
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)
পরিচালকবৃন্দ
১. জনাব এম. জি. আর. নাসির মজুমদার
২. জনাব এ. এস. এম. শায়খুল ইসলাম, এফসিএমএ (FCMA)
৩. জনাব এস. এম. এমদাদ হোসেন
৪. স্থপতি সাঈদ পারভেজ রেজা লতিফ
৫. জনাব মো. মনির হোসেন
৬. জনাব এস. এম. হাবিবুর রহমান
৭. মিস মৌসুমি ইসলাম
৮. জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা
৯. জনাব শেখ আবুল হাসেম
১০. প্রকৌশলী এস. এম. পালাশ
১১. প্রকৌশলী মোহসিন সেলিম
১২. জনাব এ. কে. এম. মিজানুর রহমান, এফসিএ (FCA)
উক্ত নির্বাচন বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফল অনুমোদন ও স্বাক্ষর করেন— ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল, চেয়ারম্যান, র্বাচন বোর্ড, আবুল কালাম আজাদ, সদস্য, নির্বাচন বোর্ড, আব্দুল মোনিম, সদস্য, নির্বাচন বোর্ড।