
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সচিবালয় সংবাদ সংগ্রহের জন্য তথ্য মন্ত্রনালয়ের অধীনস্থ তথ্য অধিদপ্তর কর্তৃক স্থায়ী ও অস্থায়ী এক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছে।
৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর পূর্বের কার্ড বাতিল করে নতুনভাবে প্রেস কার্ড নবায়ন ও অনুমোদন করেন।
এক্ষেত্রে মূল ধারার গণ মাধ্যম সহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের কার্ড ইস্যু করা হয়।
এ সময় ইস্যুকৃত কার্ডের মধ্যে তৎকালীন ক্ষমতাসীনদের অনুগতদের তালিকা রয়েছে।
পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত সংবাদ কর্মীদের অনবায়নকৃত বেশ কিছু এক্রেডিটেশন কার্ড নবায়ন করা হয়।
কিন্তু নবায়ন কৃত কার্ড ধারী গণমাধ্যম কর্মীরা ১৮ই ফেব্রুয়ারি সচিবালয় সংবাদ সংগ্রহের কাজে প্রবেশ অধিকারের ক্ষেত্রে অনেকেই বাধাগ্রস্ত হয়।
সচিবালয় ঢুকতে না পেরে অনেক গণমাধ্যম কর্মী ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাধীন সাংবাদিকতায় বাধাগ্রস্ত বলে সচিবালার গেট থেকে অন্যত্র চলে যান।
এ বিষয়ে সচিবালয় গেটে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, তথ্য অধিদপ্তর কর্তৃক সচিবালয়ের প্রবেশ গেটে একটি তালিকা দেয়া হয়েছে,এই তালিকা অনুযায়ী প্রবেশ করা যাবে।
তালিকার বাইরে কোন কার্ড ধারীকে সচিবালয় প্রবেশের অনুমতি দেয়া যাবে না।
এ বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সচিবালার গেটে যে তালিকাটি প্রেরণ করা হয়েছে, এ তালিকাটি পূর্বের প্রস্তুত করা।
দু একদিনের মধ্যেই নতুন তালিকা করে প্রবেশের অনুমতি দেয়া হবে।
সচিবালার গেটে অবস্থানরত অনেক কার্ডধারী গণমাধ্যম কর্মী বলেন, তথ্য অধিদপ্তর অনেক মূল ধারার গণমাধ্যমকে বাদ দিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে কার্ড অনুমোদন দিয়ে তালিকা পাঠিয়ে দিয়েছেন। যা পেশাদার সাংবাদিকদের জন্য অসম্মান ও লজ্জার বিষয়। সকল প্রেস ইসুকৃত কার্ড ধারীদের সচিবালয়ের প্রবেশের অনুমতি দানের দাবী জানিয়েছেন পেশাদার সাংবাদিক সমাজ।