
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নির্বাচনী ইশতিহারে এলজিইডি সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের জন্য এলজিইডি’র সদর দপ্তর পর্যায়ে ২৭ সদস্য বিশিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সাক্ষরিত উক্ত কমিটিতে পরিকল্পনা ও গবেষণা ইউনিট’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃদাঃ) আবুল বাসেত মোহাম্মদ রেজাউল বারীকে আহবায়ক করে এবং পরিকল্পনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ)
আবু সালেহ মোঃ হানিফ কে সদস্য সচিব করে ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি কমিটি গঠন করে একটি নির্দেশনা দেয়া হয়।
উক্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, গঠিত কমিটি বর্ণিত কর্মপরীধি অনুসারে পরিকল্পনা প্রণয়ন করে বিস্তারিত প্রতিবেদন আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে প্রধান প্রকৌশলী বরাবর দাখিল করবেন।
এতে কমিটির কর্ম পরিধি হিসেবে উল্লেখ করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী ইশতেহার এ এলজিডি সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করবেন। কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কমিটির আহবায়ক সেক্টর ভিত্তিক বিভিন্ন সাব-কমিটি গঠন করতে পারবেন এবং কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপট করতে পারবেন।
এই কমিটিতে সদস্যবৃন্দ হলেন-
১)সৈয়দা আসমা খাতুন
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃদাঃ)(পল্লী অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন ইউনিট /পানি সম্পদ ইউনিট)
২) মোল্লা মিজানুর রহমান
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃদাঃ),(নগর অবকাঠামো ইউনিট)
৩) মোঃ গোলাম আযম
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট)
৪) মোঃ গোলাম ইয়াজদানী
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রকিউরমেন্ট শাখা)
৫)গোলাম মাওলা
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন শাখা) ও প্রকল্প পরিচালক (HAERPIIP)
৬) মোহাম্মদ রুহুল আমিন খান
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ)(মনিটরিং ও মূল্যায়ন)
৭) সালমা শহীদ
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ)(IWRM O&M)
৮) আবুল মঞ্জুর মোঃছাদেক
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা অঞ্চল)
৯) মীর্জা মোহাম্মদ ইফতেখার আলী
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) (সড়ক রক্ষণাবেক্ষণ শাখা)
১০) মোঃ হামিদুল হক
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ)ও প্রকল্প পরিচালক (CRDP-2)
১১) মোঃ শহীদুজ্জামান খান
প্রকল্প পরিচালক (CDWSP)
১২) মোঃ আতাউর রহমান
প্রকল্প পরিচালক (JDRIDP)
১৩) মোঃ আফজাল হোসেন
নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক)
১৪) মোঃ জাকির হোসেন
প্রকল্প পরিচালক (CHTRIDP)
১৫) মোঃ শফিকুল ইসলাম
নির্বাহী প্রকৌশলী (মানব সম্পদ উন্নয়ন শাখা)
১৬) মোঃ আবুল কালাম আজাদ
প্রকল্প পরিচালক (GDP-3)
১৭) মোঃ জাহিদ হোসেন খান
নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট শাখা)
১৮) মোঃ শফিউল্লাহ
নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা শাখা)
১৯) মোহাম্মদ আতিকুল ইসলাম
প্রকল্প পরিচালক (RIVER)
২০) মীর তানভীর হোসেন
উপ- প্রকল্প পরিচালক, (CRDP-2)
২১) মোঃ আহসানুজ্জামান
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ
২২) ফারুখ হোসেন
প্রকল্প পরিচালক (RUTDP)
২৩) ড,মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার
প্রকল্প পরিচালক (CIBRR)
২৪) এ, এস, এম, রাশেদুর রহমান
প্রকল্প পরিচালক (RNCDRIDP)
২৫) আবুল হাসনাত মহিউদ্দিন
প্রকল্প পরিচালক (FPIDP)