• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....
আগামীকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে পার্বত্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক। তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধিশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।
তিনি মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।