ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান
সিলেট প্রতিনিধি
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পালিয়ে যাওয়া একটি দলের পাশাপাশি দেশের ভেতরেও একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এবং তারা ভোট ডাকাতির পরিকল্পনায় লিপ্ত। এসব অপচেষ্টার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে ব্যালট ছিনতাই, আমি-ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে, যা জাতি প্রত্যক্ষ করেছে। এই সময়ে জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে গত ১৬ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল, এ কারণেই তিনি বলেছেন—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি চেয়ারম্যান বলেন, যারা পালিয়ে গেছে এবং যারা মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করেছিল, তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে।