• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মোখলেছুর রহমান সরদারের ভোটের আহ্বান

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
মোখলেছুর রহমান সরদারের ভোটের আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোখলেছুর রহমান সরদার দলীয় রাজনীতিতে ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা প্রতিকূলতা, নির্যাতন ও হামলা-মামলার ভয় উপেক্ষা করে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম সক্রিয় রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতার সময় তিনি এলাকা ছেড়ে না গিয়ে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং নির্যাতিতদের খোঁজখবর নিয়েছেন। বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের মনোবল জোগাতে কাজ করেছেন বলেও অভিযোগ-দাবি উঠে এসেছে। এছাড়া জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিত আন্দোলনসহ ফরিদপুর বিভাগীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
মোখলেছুর রহমান সরদার বলেন, তিনি ন্যায়ের পথে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে কখনো সরে দাঁড়াননি। তিনি শরীয়তপুর–৩ আসনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি শরীয়তপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী মিয়া নুরুদ্দিন অপুকে ভোট দেওয়ার অনুরোধ করেন। তার মতে, বিএনপি সরকার গঠন করলে শরীয়তপুরে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।