• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফরে সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৫:৪৫ অপরাহ্ণ
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফরে সেনাবাহিনী প্রধান
সংবাদটি শেয়ার করুন....

সরকারী সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল  ক্রোয়েশিয়া যাবেন।

আইএসপিআর সূত্রে এ কথা জানা গেছে।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।