শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন
ট্রাইব্যুনালের ‘না’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১৩:১৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না। মঙ্গলবার তিনি এই আবেদন জমা দেন। তবে ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করেনি।
ট্রাইব্যুনাল জানিয়েছে, বর্তমানে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। শেখ হাসিনার পক্ষে ইতোমধ্যে রাষ্ট্র পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। জেড আই খান পান্নার এই আবেদন আদালতে উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার।