• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সাকিব, রাজু ও নিলুর আত্মার মাগফিরাত কামনায় উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাবে দোয়া মাহফিল

নিহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান

মো: জাহেদী আরমান
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
সাংবাদিক সাকিব, রাজু ও নিলুর আত্মার মাগফিরাত কামনায় উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাবে দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

সাংবাদিক সাকিবুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম রাজু ও শিউলী আক্তার নিলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব। শনিবার দুপুর ২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, ক্লাবের সদস্য ও নিহত সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।

উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্র বাংলার সম্পাদক মিজান বিন নূরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এইচ আর হাবিব, সহ-সভাপতি এ আর খান মুরাদ, প্রধান উপদেষ্টা ও দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক এম এইচ মাকছুদ খানসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মিলাদ ও দোয়া মাহফিলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নিহত সাংবাদিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন। পরে এতিম শিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরনের মধ্যে দিয়ে বিকেল ৪টায় মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে বক্তারা নিহত সাংবাদিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রবিউল ইসলাম রাজু  দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও  সাকিবুল ইসলাম মিঠু দিগন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তরায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।