• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৫৮ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন পদায়ন:বরিশাল সদর উপজেলায় মানজুরা মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
১৫৮ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন পদায়ন:বরিশাল সদর উপজেলায় মানজুরা মোশাররফ
সংবাদটি শেয়ার করুন....

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত আদেশে ১৫৮টি উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি-পূর্বক সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের ১৫৮ টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ্য, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ৩০-১১-২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি আগামী ৩০-১১-২০২৫ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এ ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব(ভুমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফকে যোগদানের অফিস আদেশ হয়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করা হয়েছে।