• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ : রাশেদ খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ : রাশেদ খান

সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে এবং সব আসনে প্রার্থীদের জনসংযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান জানান, এ দফায় আরও ১৫০ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে মোট ২০০ আসনে প্রার্থী ঘোষণা হলো। পরবর্তী ধাপে আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে।

তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনি তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। তিনি বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না এবং তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও প্রার্থী দেওয়া হবে না। এ সময় নির্বাচনি জোট প্রসঙ্গে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদবিরোধী অনেক রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। জোট হলে আলোচনা অনুযায়ী প্রার্থিতা দেওয়া হবে।