• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৪২ অপরাহ্ণ
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে তারা ৩২টি সংসদীয় আসনের ভোট পুনঃগণনার দাবি উত্থাপন করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অংশ নেন লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।