• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত

admin
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১৬:৩৪ অপরাহ্ণ
৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত
সংবাদটি শেয়ার করুন....

আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ৮ আগস্টের জন্য আলাদা কোনো কর্মসূচি পালিত হবে না।

রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, উপদেষ্টা পরিষদ সর্বসম্মতভাবে ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ৮ আগস্ট উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকবে না।