• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জানা যাবে ৩০০ আসনে কত প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০১ অপরাহ্ণ
আজ জানা যাবে ৩০০ আসনে কত প্রার্থীর মনোনয়ন বৈধ
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ রবিবার (৪ জানুয়ারি)। ফলে আজই দেশের ৩০০ সংসদীয় আসনে চূড়ান্তভাবে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন, সে চিত্র স্পষ্ট হবে। রাজধানীর ২০টি আসনে জমা পড়া ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক যাচাইয়ে ১৬১টি বৈধ ও ৮১টি বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলে সারাদেশে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ইসিতে আপিল করা যাবে, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...