আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার বেলা ১১টার কিছুক্ষণ আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ উপস্থিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত হাসনাত আজ রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেবেন। এই মামলায় আসামির তালিকায় আছেন বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। গত ২৭ নভেম্বর টানা ১৮তম দিনের মতো রাষ্ট্রপক্ষের ২১ নম্বর সাক্ষীর জেরা সম্পন্ন হয়। এরপরই নতুন শুনানির দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।