আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এফপিএমসি-এর সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের মে মাসের ৩ তারিখ থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং আগামী ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। সংগ্রহ অভিযান এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে।