এলজিইডি দৌলতখান উপজেলা প্রকৌশলী কামরুল আহসানের কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভোলা জেলার দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল আহসানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া।
অভিযোগে জানা যায়, BDIRWSP প্রকল্পের আওতায় widening and strengthening of ambia khanum mahaila madrasa toshibpur border vai naigora high school.road ID No-509292007,প্যাকেজ নং-BDIRWSP/BHO/DAU/DW-07. স্কিমটি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ উঠেছে।
অভিযোগ মতে, সড়কের পাকা করনের কাজ শুরু করে উপজেলা প্রকৌশলী ঘুষ বাণিজ্য,মাধ্যমে সড়কে নিম্নমানের কাজ, কিছু আইটেম বাদ দেয়া,ডব্লিউ বিএম পুরুত্ব কম করা, প্লাসাইডিং ডিজাইন মত না করা,বক্স কালভার্ট ও বেস ঢালাইয়ে পুরুত্ব অনেক কম।
এভাবে বিবিধ কৌশল অবলম্বন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করেন।
এভাবে দৌলতখান উপজেলার উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ঠিকাদারদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
ফ্যাসিবাদের দোসর দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল আহসানের বিরুদ্ধে প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত না করে, অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি বিভিন্ন সূত্রের অভিমত।
এ বিষয়ে তার মতামত জানতে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।