• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৩:৪৩ অপরাহ্ণ
খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত
সংবাদটি শেয়ার করুন....

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এবং রাষ্ট্রীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক পালন করা হয়েছে। বুধবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রেখে শোক জানানো হয়। ব্রিটিশ হাইকমিশন জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ মুহূর্তে তাদের মিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং তাদের সমবেদনা খালেদা জিয়ার পরিবারসহ বাংলাদেশের মানুষের প্রতি রইল। উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে জাতীয়ভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক কার্যক্রম শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। জানাজা উপলক্ষে বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজসহ টানা তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকালে মারা যান এবং বুধবার জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়।