• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ণ
খুলনায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাশাপাশি মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি আরো সাবধানতা অবলম্বনের নির্দেশ দেন।

তিনি খুলনায় নির্মাণাধীন শিশু হাসপাতাল পরিদর্শন করে ৬ মাসের মধ্যে উক্ত হাসপাতাল চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।