গেল ১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে : ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য দেন। তিনি জানান, শুধুমাত্র রাজধানীতেই প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যার ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। এসব ঘটনার মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার—সবই পরিসংখ্যানে যুক্ত। তিনি আরও জানান, গত দশ বছরের অপরাধের চিত্র বিশ্লেষণে দেখা যায় যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল অবস্থানে রয়েছে।