• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে প্রত্যেকদিন দুই-আড়াই কোটি টাকা ইলিগালি আসে: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১৫:৫২ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে প্রত্যেকদিন দুই-আড়াই কোটি টাকা ইলিগালি আসে: শ্রম উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রাম বন্দরের প্রতিটি জায়গায় চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি একইসঙ্গে জানিয়েছেন, এই বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা অবৈধভাবে আসছে।

সোমবার (৮ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গত বছরের মন্ত্রণালয়ের সাফল্য ও অগ্রগতির কথা তুলে ধরার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাসহ বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে দেওয়া রিট আবেদনের বিষয়ে যারা আলোচনা করছেন, তারা হয়তো আবার নতুন বেঞ্চে আবেদন করবেন অথবা প্রধান বিচারপতির কাছে যাবেন। তিনি স্পষ্ট করেন যে — রায়ের বিরুদ্ধে যাচ্ছেন না এবং রায়ের কথাও বলছেন না।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে বন্দরে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে, যদিও কিছু লোক পানি গড়াতে চান। এছাড়া পানগাঁও বন্দরে প্রতি বছর কোটি কোটি টাকার লোকসান হয়, আর এখন তারা লাভের মুখ দেখবে। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরটা সোনার ডিম পাড়া মুরগির মতো। প্রতিটি জায়গা, প্রতিটি কন্টেইনার, প্রতিটি ট্রাকে চাঁদাবাজি হয়।” বন্দরের ভেতরে ট্রাক দীর্ঘ দিন দাঁড়ানো, দিনের পর দিন বসানো—সব জায়গাতেই চাঁদা ওঠে, এমন অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “বন্দরে যদি ৫ শতাংশ কম বোঝা যায়, তারপরও অনেক কম হয়।”

শ্রম উপদেষ্টার ভাষ্য — চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা অবৈধভাবে আসে। যদি কেউ জিজ্ঞেস করেন, তারা হয়ত বলবে আরও বেশি। চাঁদাবাজি বন্ধ হয়েছে কি? তিনি বললেন — অনেক কমেছে, কিন্তু পুরোপুরি সম্ভব কি? বাংলাদেশে পুরোটাই বন্ধ করা সম্ভব কি?

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনাকে কেন্দ্র করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-প্রক্রিয়া নিয়ে ৪ ডিসেম্বর হাইকোর্টে বিভক্ত রায় দেওয়া হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায় দেন চুক্তি-প্রক্রিয়া অবৈধ, অন্য একজন বিচারপতি রিট আবেদনের রুল ডিসচার্জ করে দেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...