• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত

-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ণ
ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত
সংবাদটি শেয়ার করুন....

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধিশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ খাত।
আজ গাজীপুরের কালীগঞ্জে -২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত আছে; হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস সরবরাহ করতে পারি, তাহলে লাখো মানুষের কর্মসংস্থান হবে, যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল’ এর প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।