• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারো বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৭:৩৬ অপরাহ্ণ
ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারো বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ
সংবাদটি শেয়ার করুন....

সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ, যা আগের মাস নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্যপণ্যের দাম কমে খাদ্য খাতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে এর বিপরীত চিত্র। সোমবার প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে, যেখানে নভেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে; ২০২৪ সালের নভেম্বর মাসে এই হার ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। একই সঙ্গে খাদ্যবহির্ভূত বা নন-ফুড খাতেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ডিসেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা নভেম্বরে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। যদিও গত বছরের ডিসেম্বর মাসে এই হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...