• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৬:৪৫ অপরাহ্ণ
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান বিএনপির

ছবি:: বিএনপি পতাকা

সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন। তার বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ কারণে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সিলেট বিমানবন্দরে ভিড় না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট জেলা, মহানগর ও বিভাগের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...