নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১৫:৫০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সবকিছুই বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, কেউ ঘর থেকে বের হতে পারছেন না—এ ধারণা সঠিক নয়; কেউ কেউ হয়তো নিজেদের ইচ্ছায় বের হন না। এছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান।