স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এলজিইডি ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশল অধিদপ্তরে কর্মরত সিনিয়র সহকারী প্রকৌশলী শিপলু কর্মকারকে।
এলজিইডি সূত্রে জানা গেছে, শিবলু কর্মকার উল্লেখযোগ্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করেনি।
এছাড়া বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় উপজেলা প্রকৌশলী দায়িত্ব পালন করে বিতর্কের সৃষ্টি করেন।
তৎকালীন গৌরনদী ও আগৈলঝাড়া আসনের প্রভাবশালী সংসদ সদস্য এবং মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত আপনজন হয়ে উঠেছিলেন।
উল্লেখিত আসনের উন্নয়ন কর্মকাণ্ড টেন্ডারের প্রক্রিয়া শিপলু কর্মকারের মাধ্যমে সম্পন্ন করে তার অনুগতদের কাজ দিতেন।
ক্ষমতাসীনদের কাছাকাছি থাকার কারণে ঊর্ধ্বতনদের দিকনির্দেশনা ও আদেশ আমলে না নেওয়ার অভিযোগ আছে।
এলজিইডির নাম প্রকাশে অনিচ্ছুক একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, শিপলু কর্মকার দায়িত্ব পালনে অবহেলা, কাজের তদারকিতে ঘাটতি ও সিনিয়রদের অবমূল্যায়ন সহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ পরিলক্ষিত হয়েছে।
পরবর্তীতে এলজিইডি ভোলা জেলার সদর উপজেলার উপজেলা প্রকৌশলীর দায়িত্ব নেন।
তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য তোফায়েল আহমেদের নির্বাচনী আসন হওয়ায় তার পারিবারিক লোকজনের সাথে সখ্যতা গড়ে ওঠে।
ভোলা জেলায় ও অনেক অননৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
তৎকালীন ভোলা জেলার দায়িত্বশীল একজন প্রকৌশলী বলেন, শিপলু কর্মকার মূলত একজন অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা, অর্থবৃত্তের প্রতি তার লোভ অপরিসীম।
এ কারণে ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। আওয়ামী সরকার পতনের পর নিজেকে রক্ষায় এলজিইডির তৎকালীন গোপালগঞ্জ নিবাসী প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ সাহকে ম্যানেজ করে ঝালকাঠি জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন।
এ জেলায় যোগদানের পর থেকে চরম বিতর্কের সৃষ্টি হয়। আওয়ামী সরকারের সৃষ্ট বড় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পছন্দসই ঠিকাদারকে কাজ পাইয়ে দেন,বিনিময়ে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা।
অভিযোগ সূত্রে আরো জানা গেছে, এলজিইডি ঝালকাঠি জেলার ২৮/৩০ টি কাজের একটি নোটিশ ফেব্রুয়ারীর ২৮ তারিখ-২৬ ইং ওপেনিংডে ছিল।
বিধি অনুযায়ী ১৪ অথবা ২১ দিনের মধ্যে এভুলিয়েশন হওয়ার কথা। কিন্তু শিপলু কর্মকার উল্লেখিত টেন্ডার কমিটির সভাপতি হওয়ায় বিভিন্ন তালবাহানায় কালক্ষেপণ করে তার পছন্দসই ঠিকাদারকে কাজ দিয়ে মোটা অংকের অর্থ হাতে নেওয়ার পাঁয়তারা করছে।
ঝালকাঠি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন প্রকৌশলী বলেন, শিপলু কর্মকার একজন চরম বিতর্কিত প্রকৌশলী। ঠিকাদারদের সাথে দুর্ব্যবহার ও কলা কৌশলে অর্থ আদায় তার মূল লক্ষ্য। অযোগ্যতা, অদক্ষতা ও দাম্ভিকতায় ভরপুর তার মন মগজে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের একটি প্রভাবশালী গ্রুপকে ম্যানেজ করে বিভাগীয় শহর বরিশাল জেলার নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব দেয়া হয়েছেন বলে এলজিইডি সূত্র নিশ্চিত করেছেন। অযোগ্য অদক্ষ ও অর্থলোভী একজন প্রকৌশলীকে বিভাগীয় জেলা শহরের দায়িত্ব দেওয়াকে সমীচীন হয়নি বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেন।