• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সাভারে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে

– সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ণ
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সাভারে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে
সংবাদটি শেয়ার করুন....

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক গঠন, মানসিক বিকাশ এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ ও খেলাধুলায় উৎসাহিত করতে ঢাকায় সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ক্রীড়া কমপ্লেক্সে থাকবে জিমনেশিয়াম, আধুনিক স্পোর্টস লার্নিং, মেডিকেল ফিজিওথেরাপি, সুইমিং পুল, মসজিদ, ইনডোর, আউটডোর গেমিং এর ব্যবস্থা।
মন্ত্রী আজ ঢাকায় সাভারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প কাজ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সাইকোলজিক্যাল ও ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীসহ প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী রয়েছে। এই প্রতিবন্ধীদের জন্য আলাদা অলিম্পিক হয়, যেটাকে বলা হয় প্যারা অলিম্পিক। তিনি বলেন, আমাদের দেশের অনেক প্রতিবন্ধী আন্তর্জাতিক অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। অনেকে স্বর্ণপদক বিজয়ীও হয়েছে।
উল্লেখ্য, প্রকল্পটি ২০২১ সালে নেওয়া হলেও ২০২৬ সাল পর্যন্ত এসে মাত্র ১০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটি নেওয়ার পরও কার্যক্রম শুরু হয়নি, মাঝখানে কিছু জটিলতার কারণে কাজ বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু হওয়ায় প্রকল্পটি আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে।