• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ণ
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
সংবাদটি শেয়ার করুন....

ভোট কেনাবেচার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারির কথা জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

এর আগে বিএনপির পক্ষ থেকে একটি দল ভোট কেনাবেচা সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করে।

বিজ্ঞপ্তিতে ইসি উল্লেখ করে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনাবেচার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য হলো—ভোট কেনাবেচা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।