• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বেনু ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

এইচ আর সুমন
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
ভোলায় বেনু ফুটবল একাডেমির শুভ উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল- মোবাইল মাদক ছেড়ে খেলতে চল’- এই স্লোগানে ভোলায় বেনু ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন ও উদ্বোধন হয়েছে।

শনিবার ( ১৮ জুলাই) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে সাবেক ফুটবলার জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম এ একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. ফয়সাল, ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা ক্রীড়া সংস্থা সংস্থার সাবেক নির্বাহী সদস্য সায়েদ গোলদার, ফারুক, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ভোলা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সৈকত,
জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত জিপি) এডভোকেট ফয়সাল আহমেদ রাসেল, এডভোকেট মানবেন্দ্র দত্ত (রামু)
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লুকু চৌধুরী, হারুন অর রশীদ সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাইসুল আলম বলেন খেলাধুলা করলে মন ও শরীর উভয় ভালো থাকে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। সবারই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। মাদকের কড়াল থাবা থেকে বাঁচতে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবলসহ দেশীয় নানান খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বেনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলু চন্দ্র পাল তার মেধা মননে এবং সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই বেনু

ফুটবল একাডেমি পরিচালনা করে আসছে।

তাই আসুন দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমার-আপনার সকলের নৈতিক দায়িত্ববোধ থেকে বেনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেনূর এই মহৎ উদ্যোগে পাশে থাকি এবং দেশ ও জাতিকে মাদক মুক্ত সমাজ গঠন ও পেশাদার ফুটবলার তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করি।

অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার সন্তানদের নিয়মিত খোঁজ খবর নিবেন।’ খারাপ সঙ্গ ত্যাগ করে খেলাধুলার প্রতি মনযোগের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।