• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ
শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠক করেছেন।

ব্রিটিশ কাউন্সিলের গ্রোথ মার্কেট বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠককালে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর বিষয়ে অবহিত করা হয়। এসময় ইংরেজি পাঠ্যক্রম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন জোরদার করা, মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করা এবং বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম পাঠ্যক্রমের মধ্যে আরো সামঞ্জস্য প্রতিষ্ঠার বিষয়ের গুরুত্বারোপ করা হয়।