• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০০:২১ পূর্বাহ্ণ
হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব গোলাম নবী আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এসময় জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবি তুলে ধরেন।

এছাড়া ভোলার নদীভাঙন প্রতিরোধ, আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ প্রদান, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তোলা এবং জেলার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এসময় ভোলার কৃতী সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একজন অভিজ্ঞ, সৎ, বিচক্ষণ ও যোগ্য ব্যক্তিকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী—উভয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।