• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৫। এ সময় ১৭২ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১৯ হাজার ৭০৫। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৬ হাজার ৫২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগ ও সন্দেহজনক হাম রোগে মৃত্যু সংখ্যা ৭। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ১৯৮ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।