• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ণ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৮ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৪১ হাজার ২৮ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৩৬ হাজার ৬৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারো মৃত্যু হয়নি, তবে সন্দেহজনক হাম রোগে দুই জন মারা যান। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭৪ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।