• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০৩ অপরাহ্ণ
২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি
সংবাদটি শেয়ার করুন....

সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির তথ্য অনুযায়ী, একই বছরে রেলপথে সংঘটিত ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। পাশাপাশি নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫৮ জনের।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা-পরবর্তী ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হয়।