• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম চালু করা হবে। এর আগে আসন্ন রবিবার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুটি সিটি করপোরেশন ও দুটি জেলায় এই কার্যক্রম শুরু হবে।

রবিবার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে তা দেশের অন্যান্য এলাকায় বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে, যাতে কোনো শিশুই ঝুঁকির বাইরে না থাকে।

স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে বর্তমানে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে অবহেলা করার সুযোগ নেই। এটি এমন এক অবস্থায় পৌঁছেছে যা করোনার সময়কার উদ্বেগের তুলনায়ও কম নয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যভুক্ত সকল শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।