• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরা সরকারি কলেজে ফটোগ্রাফি ক্লাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
উত্তরা সরকারি কলেজে ফটোগ্রাফি ক্লাব উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

উত্তরা সরকারি কলেজ ফটোগ্রাফি ক্লাবের উদ্বোধন করা হয় গত ২৭ নভেম্বর ২০২৫। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্লাবের শুভ উদ্ভোধন এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবের নতুন সদস্যদের ফটোগ্রাফি ক্লাবের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হয় এবং ৬ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয় যথাক্রমে বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল রাজ এবং মানবিক বিভাগের রুবাইয়া আক্তার রাইসা।

ক্লাবের মডারেটর ও আইসিটি বিভাগের শিক্ষক সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকরাম আহমেদ । অধ্যক্ষ এবং আমন্ত্রিত অতিথিদের ফটোগ্রাফি ক্লাবের মনোগ্রাম যুক্ত কোটপিন পরিয়ে বরণ করা হয় । প্রধান অতিথি কার্য নির্বাহী কমিটির সদস্যদেরকে আর্ম ব্যান্ড এবং শ্যাশ পরিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ফটোগ্রাফি একটি শিল্প। এই শিল্পচর্চার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা সময়কে ফ্রেমে আবদ্ধ করে রাখা যায়। তিনি বলেন, একটি ছবি শুধু একটি দৃশ্য নয়, বরং তা একটি মুহূর্তের সত্যকে ধরে রাখে যা কখনো কখনো তা কালের সাক্ষী হয়ে দাড়ায়।তিনি বলেন একটি ছবি হাজার শব্দের সমাহার। ফটোগ্রাফিকে একটি নান্দনিক বিষয় হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পর্যবেক্ষণক্ষমতা বাড়ানো, সৃজনশীলতা বিকাশ এবং দায়িত্বশীলভাবে ছবি তোলার পরামর্শ দেন এবং ক্লাবের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। বক্তাগণ উত্তরা সরকারি কলেজের শিক্ষার্থীদের বহু দিনের দাবি একটি ফটোগ্রাফি ক্লাবের স্বপ্ন বাস্তবে রূপদানের জন্য অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানান।