• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরতদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধন সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন প্রবাসী। শনিবার সকালে ইসির ওয়েবসাইটে (https://portal.ocv.gov.bd/report/by-country) প্রকাশিত তথ্যে এ তথ্য জানা যায়। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কোসহ বিভিন্ন দেশে নিবন্ধন চলছে; এর পাশাপাশি দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র থেকেও নিবন্ধন অব্যাহত রয়েছে। সকাল পৌনে ১১টা পর্যন্ত নিবন্ধনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জনে।

প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক, যা শুরু হয়েছে গত ১৯ নভেম্বর এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ইসি জানায়, নিবন্ধিত ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে এবং ইসি এবার ৫০ লাখ প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্য ঠিক করেছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...