সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় শাহাদাৎবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধনের পাশাপাশি শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন এবং একই দিন শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।