• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হককে আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের মোবারক

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
মামুনুল হককে আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের মোবারক
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ছিলেন। সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাওয়ায় আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মাওলানা মামুনুল হককে। সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মোবারক হোসাইন লিখেন, ঢাকা-১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা। তিনি আরও লেখেন, আলহামদুলিল্লাহ, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালন শেষে আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্মিলিত প্রচেষ্টায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত—আলহামদুলিল্লাহ। তিনি ঢাকা-১৩ আসনের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দায়িত্ব পালনের সময়ে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। সংগঠনের সিদ্ধান্তের প্রতি অটল থেকে ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আল্লাহ তাদের প্রচেষ্টা কবুল করুন—এ কামনা করেন তিনি।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...