• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে : মির্জা আব্বাস
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে কারসাজির বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে আছে এবং তারাই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে। তিনি অভিযোগ করে বলেন, যারা তার বিরুদ্ধে আঙুল তুলছেন তারা মূলত দোষারোপের রাজনীতি করছে। সামনে তিনি এলাকায় কী করবেন, তা কাজের মাধ্যমেই প্রমাণ পাওয়া যাবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...