• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে তারেক রহমান উত্তরবঙ্গের নির্ধারিত সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুসরণ করেই তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন। তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এসব অভিযোগ মূলত একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ।

শনিবার প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, ওয়ান–ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময়ে ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...