• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

আজ সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নং-SV806 যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর ১ জনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে।

এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।