• ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৬, ২১:৫৫ অপরাহ্ণ
অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ
সংবাদটি শেয়ার করুন....

ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াক্ফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক। দেশে বহু ওয়াক্ফ এস্টেট এখনও অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তিসমূহ জরুরিভিত্তিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলি বিনামূল্যে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd), সকল ওয়াক্ফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।