• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নৌবাহিনী প্রধানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নৌবাহিনী প্রধানের
সংবাদটি শেয়ার করুন....

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও পেশাদার ও শক্তিশালী করে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।